সদ্য প্রকাশিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
খেলা

সিডনিতেই রানে ফিরতে চান সৌম্য

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০১৬৩ মিনিট পড়া
সিডনিতেই রানে ফিরতে চান সৌম্য

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

২০১৫ ওয়ানডে বিশ্বকাপ। সময়টা আশীর্বাদ হয়েই এসেছিল সৌম্য সরকারের জন্য। কিন্তু সুসময়টা বেশিদিন স্থায়ী হয়নি তার জন্য। প্রায় দেড় বছর ধরে যে কোনও পর্যায়ের ক্রিকেটে রান খরায় ভুগছেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে ভয়-ডরহীন ক্রিকেট খেলে নাম কুড়ানো সৌম্য সরকার।

 

যদিও বাজে সময়গুলো পেছনে ফেলতে চান তিনি। আর সেটা অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত দশ দিনের ক্যাম্পেই! সিডনিতে অনুশীলন ক্যাম্পের অংশ হিসেবে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। সেখানে বিগ ব্যাশের দুই দল সিডনি থান্ডার্স এবং সিডনি সিক্সার্সের বিপক্ষে খেলবে টাইগাররা।

 

বৃহস্পতিবার দেশ ছাড়ার আগে  কথা বলেন তরুণ এই ওপেনার, ‘মাঠে যখন নামি তখন ভালো কিছু করার লক্ষ্যটা থাকে। এছাড়া এখন ভালো কিছু করতে পারলে আমার আত্মবিশ্বাসটাও বাড়বে। চেষ্টা করব, ভালো করার জন্য। ক্যাম্পের মধ্যেই যেন হারানো আত্মবিশ্বাসটা ফিরে পেতে পারি। ওখানকার প্রস্তুতি ম্যাচে যদি লম্বা সময় ব্যাটিং করতে পারি, সেটা আমার জন্যই ভালো হবে। আশা করি নিউজিল্যান্ড সিরিজের আগেই আমি নিজের জায়গায় ফিরতে পারব।’

 

অধিনায়ক মাশরাফির অবশ্য আশা নিউজিল্যান্ডের সিমিং উইকেটে ফর্মে ফিরে আসবেন সৌম্য। তিনিও দেশ ছাড়ার আগে সৌম্যর ব্যাপারে বলেছিলেন, ‘সৌম্য শেষ দেড়বছর ওভাবে রান করতে পারেনি। কোনও ফরম্যাটেই হয়তোবা রান করতে পারেনি। কিন্তু একটা বড় রান বা বড় ইনিংস ওকে পাল্টে দিতে পারে..। হয়তো নিউজিল্যান্ড সিরিজেই বড় রান করতে পারবে।’

 

সৌম্যর ব্যর্থতার মিশন মূলত শুরু হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর- ইনজুরিতে পড়েই। এই ইনজুরিতে গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হয়নি তার। ফেরেন চলতি বছর জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। সেখানেই সর্বোচ্চ ৪৩ রানের একটি ইংনিস খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ করে নেন।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে এসে বিসিএল, প্রিমিয়ার লিগে সবখানেই ব্যর্থ ছিলেন। যদিও লিগের শেষদিকে এসে ফর্মে ফেরার ইঙ্গিত রেখেছিলেন। ঢাকা লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সৌম্য ১৫ ম্যাচে সংগ্রহ করেছেন ৩৪৯ রান; ছিল এক হাফসেঞ্চুরি। এরপর ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে দুটি ম্যাচ খেললেও হয়েছেন পুরোপুরি ব্যর্থ।

 

তারপরও আক্রমণাত্মক ক্রিকেট খেলা এই ক্রিকেটার টিম ম্যানেজমেন্টের পাশাপাশি অধিনায়ক মাশরাফিকেও পাশে পাচ্ছেন। নির্বাচকরাও তার প্রতি আস্থা রেখে চলেছেন। তারপরও রানে ফিরতে পারছেন না সৌম্য।

 

তরুণ এই ওপেনার অবশ্য আশাবাদী এই সিরিজে রানে ফেরার ব্যাপারে। যদিও তিনি মনে করেন তার চেষ্টাটা সব সময়ই ছিল; এখনও আছে, ‘বাংলাদেশের হয়ে মাঠে নামলে দেশকে কিছু দেওয়ার চেষ্টা করি। দেশকে কিছু দিতে গেলে আমার নিজেরও অনেক কিছু পাওয়া হয়। অস্ট্রেলিয়ার ক্যাম্পে চেষ্টা করব আমার যে ফর্ম আছে, সেখান থেকে বেরিয়ে আসতে। ভালো কিছু করতে।’

 

সৌম্যর সর্বশেষ ব্যর্থতা বিপিএলে। এখানে ১২ ম্যাচ খেলে তার সংগ্রহ ছিল ১৩৫; সর্বোচ্চ ২৬! এমন অফ ফর্মের পর সতীর্থদের সহায়তা কীভাবে পান জানতে চাইলে তিনি বলেছেন, ‘সব সময়ই তারা সাপোর্ট করে। আমিও চেষ্টা করছি নিজেকে ফিরে পেতে। একটু লম্বা যাচ্ছে, আর দায়িত্বটা যেহেতু আমার, সেহেতু আমাকেই ফিরতে হবে। চেষ্টা করছি নিজেকে সেখান থেকে বের করার জন্য এবং নিজেকে ফিট করার জন্য।’

 

পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ দুটি ইনিংস খেলেছিলেন সৌম্য। এছাড়া জাতীয় দলে অন্তর্ভুক্তির পর অসাধারণ কিছু ইনিংস ছিল। সবমিলিয়ে আগ্রাসী ব্যাটিংয়ের নতুন বিজ্ঞাপন হয়েছিলেন। কিন্তু শুরুর ৬ মাসের মধ্যেই নিজেকে হারিয়ে ফেলেন। কী সেই সমস্যা সেটাও ধরতে পারছেন না তিনি, ‘সময় খারাপ গেলে হয়তো সমস্যাটা বেশি ধরা পড়ে। চেষ্টা করছি ওইগুলা নিজে থেকে করার। কেননা অনেকেই নানা পরামর্শ দিচ্ছে। অনেকে অনেক রকম ভুল ধরে দিচ্ছে। চেষ্টা করছি অনেক আস্তে আস্তে কামব্যাক করার জন্য, মনোযোগটা বাড়ানোর জন্য। কেননা সব ভুলতো আর একসঙ্গে শোধরানো যাবে না। চাচ্ছি সমস্যাগুলো ঠিক করে নিজের জায়গায় ফিরতে।’

সূত্র: বাংলা ট্রিবিউন