সাপাহার প্রতিনিধি:
নওগাাঁর সাপাহারে শিশুর শিখন স্থায়ী করণে কাজ করছে রিড প্রকল্প। ইউ এস এ আই ডি এর অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহায়তায় আর ডি আর এস বাংলাদেশ উপজেলায় ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পঠন দক্ষতা বৃদ্ধি করা।
এরই ধারাবাহিকতায় শিশুর শিখন স্থায়ী করণের লক্ষ্যে শ্রেণি কক্ষ গুলো পাঠের সাথে সম্পৃক্ত সম্পূরক উপকরণ দ্বারা আকর্ষণীয় ভাবে সাজানো হয়েছে। প্রিন্ট করা ও হাতে তৈরি এসব উপকরণ শিশুর শিখন প্রক্রিয়ায় সহায়তা করে এবং শিশুর শেখার পরিবেশকে আর্কষনীয় করে তোলে। এমন পরিবেশ পেয়ে শিশুরা এবং শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেছেন।
শনিবার বেলা সাড়ে ১১টায় সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুরকুটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনিয়া ও উপজেলা শিক্ষা অফিসার সহিদুল আলম অভিমত প্রকাশ করে বলেন, এ রকম মুদ্রণসমৃদ্ধ উপকরণ দ্বারা সজ্জিত পরিবেশে পাঠদান করলে শিশুরা যেমন খুব দ্রুত ও সহজে শিখনফল অর্জন করবে তেমনি সেই শিখন স্থায়ীও হবে বলে মনে করেন।
স/শ











