সদ্য প্রকাশিত
নওগাঁ

সাপাহারে রাস্তায় ড্রেনের পঁচা দুর্গন্ধযুক্ত পানি: বিপাকে পথচারিরা

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
সাপাহারে রাস্তায় ড্রেনের পঁচা দুর্গন্ধযুক্ত পানি: বিপাকে পথচারিরা

সাপাহার প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে রাস্তার সাথে লাগানো অপরিকল্পিত কাঁচা ড্রেনে জমেথাকা বিভিন্ন এলাকার পঁচা দুর্গন্ধযুক্ত পানি উপচে পরে রাস্তায় উঠায় চরম বিপাকে পথচারিরা।

উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছনে প্রফেসর পাড়া দোয়ানীপাড়া রোডে মোস্তাক আহম্মেদ এর বাসার সামনের এ রাস্তায় চলাচল যেন দুর্বিসহ হয়ে পড়েছে। বিশেষ করে স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীরা পড়েছে চরম বিপাকে।

একাধিক ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ জানিয়েছেন, রাস্তায় জমেথাকা পানির উপরদিয়ে রিক্সা-ভ্যান ও মটরসাইকেলের চাকা ঐ জমে থাকা পানির উপরে পরলে সেই পানি ছিটকে পথচারিদের গায়ে পরে পরনের কাপড়-চোপড় নষ্ট হয়ে যায় এবং বিশেষ করে স্কুল কলেজ গামী ছাত্র-ছাত্রীদের এ সমস্যায় বেশি পরতে হয়।

এবিষয়ে বুধবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকবর আলী’র সাথে কথা হলে তিনি প্রতিবেদককে জানান, ড্রেনটি পাকা করনের জন্য টেন্ডার হয়ে গেছে, দুই এক মাসের মধ্যে এই ড্রেন পাকা করণের কাজ শুরু হবে।

এব্যাপরে এলাকার সচেতন ও ভুক্তভোগি পথচারিগণ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

স/অ