সদ্য প্রকাশিত
নওগাঁ

সাপাহারে মহাসড়কে ডাকাতিকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডাকাতের মৃত্যু!

নিউজ ডেস্ক৭ ফেব্রুয়ারি ২০১৮২ মিনিট পড়া
সাপাহারে মহাসড়কে ডাকাতিকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডাকাতের মৃত্যু!

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহার-পোরশা রাস্তার বাসুলডাঙ্গা মোড়ের কাছে ডাকাতির প্রস্তুতি কালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ডাকাতের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে ঘটনাটি ঘটে।

জানা গেছে, ওই রাতে বাসুলডাঙ্গা গ্রামের গৃহবধু মনোয়ারা খাতুন শারিরীক ভাবে অসুস্থ্য হয়ে পড়লে একই গ্রামের রুহুল আমিন, ব্যাটারী চালিত ইজি-বাইক ভাড়া করে তার ছোট ভাইয়ের স্ত্রী ও একই গ্রামের মিলন, আলেক বাবু, মসজিদের ইমাম জাহিদুল ইসলাম কে সাথে নিয়ে হাসপাতালে চিকিৎসা করতে আসে। চিকিৎসা শেষে রাত ১১ দিকে তারা আবার বাড়ীর উদ্দেশ্যে যাত্রা করেন। সড়কের বাসুলডাঙ্গা মোড়ে পৌঁছালে ছোট ছোট কয়েকটি গাছ ও রাস্তার ব্রীজের উভয় পাশে থাকা সাংকেতিক কয়েকটি পিলার দ্বারা রাস্তায় বেরিকেট দিয়ে ওত পেতে থাকা ডাকাত দলের কবলে পড়ে।

এ সময় ডাকাত দল তদের ইজি-বাইকটি রাস্তার মাঝখানে আটক রেখে কাউকে নামতে না দিয়ে যার কাছে যা আছে ছিনিয়ে নেয়। ঠিক ওই মূহুর্তে সামনের দিক হতে দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক ওই স্থানে পৌঁছলে তারা রাস্তায় বেরিকেট দেখে সকলকে ডাকাত ভেবে বেরিকেট ভেঙ্গে রাস্তায় থাকা ডাকাত সহ ইজি-বাইকটিকে সরাসরি চাপা দিয়ে চলে যায়।

এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন ডাকাত ও ইজি-বাইকটি দুমড়ে মুচড়ে বাইকে থাকা ৬ জন যাত্রীই গুরুতর আহত হয়। আহতদের সঙ্গে সঙ্গে পুনরায় হাসপাতালে নিয়ে এলে তাছলিমা খাতুন ও বাইক চালক জামান সহ সকলের অবস্থা ভয়াবহ রুপ নিলে রাতেই তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর কিছুক্ষন পরে রাত ২টার দিকে সাপাহার থানার টহলদল ঘটনাস্থলে গিয়ে রাস্তার পার্শ্বে এক ডাকাত কে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে পুলিশ পিক-আপে হাসপাতালে নিয়ে আসে। ভোর ৪টার দিতে অজ্ঞাত ওই ডাকাতের মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানায়।
স/শ