সদ্য প্রকাশিত
নওগাঁ

সাপাহারে বই উৎসব দিবস উদযাপন

নিউজ ডেস্ক১ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
সাপাহারে বই উৎসব দিবস উদযাপন

সাপাহার প্রতিনিধি:
‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারে উদযাপন হয়েছে।

সোমবার সকাল ১০টায় রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই উৎসব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী।

অপরদিকে সকাল সাড়ে ১০টায় ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক সাজেদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী।

চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী বলেন, ২০১০ সালে যখন বিনামূল্যে এই বই দেওয়ার কার্যক্রম শুরু হয় তখন শিক্ষার্থী ছিল আড়াই কোটির মতো আর এখন শিক্ষার্থী বেড়ে হয়েছে চার কোটি ৪৪ লাখ ১৬ হাজার। বইয়ের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৭২ কপি।

তিনি বলেন, সাফল্য ও ব্যর্থতা নিয়েই শিক্ষা কার্যক্রম আছে। তবে শিক্ষাক্ষেত্রে গত সাত বছরে যুগান্তকারী সাফল্য এসেছে।
স/শ