সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
নওগাঁ

সাপাহারে পুলিশিং কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১০ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সাপাহারে পুলিশিং কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

সাপাহার প্রতিনিধি:
“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু হত্যা বিরোধী আলোচনা সভা মঙ্গলবার বিকেলে সদরের জিরো পয়েন্টে স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।

 

সাপাহার থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আকতার।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনীয়া, ডিআইজি রাজশাহী  রেঞ্জের (সিপিও) এস আই আয়নাল হক, ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মোরশেদা পারভীন, মুক্তি যোদ্ধা কমান্ডার ওমর আলী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক জনগন উপস্থিত ছিলেন।
স/শ