সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার বাসুলডাঙ্গাঁ গ্রামের মৃত অছিমোহাম্মদের ছেলে আব্বাস আলী(৩৫)নামের ত্রক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে প্রতিদিনের ন্যায় ঘুম থেকে উঠে হালকা নাস্তা খেয়ে বাড়ি থেকে বের হয়, এরই মধ্যে সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে আম বাগানে গ্রামের কিছু মানুষ তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রথমে তার পরিবারকে ও পরে থানায় খবর দেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
কি কারণে আত্মহত্য করেছে এ বিষয়ে বাড়ির কেউ কিছু বলতে পারছে না। তবে নাম প্রকাশে অনিচ্ছু একাধিক ব্যাক্তি বলেছেন এনজিও থেকে কিছু টাকা উত্তোলন করে কিস্তির টাকা ঠিকমত দিতে না পেরে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলামের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
মৃত আব্বাসের স্ত্রী,২ মেয়ে ও ১ছেলে সন্তান রয়েছে।
স/শ










