সদ্য প্রকাশিত
নওগাঁ

সাপাহারে আ.লীগের শান্তি সমাবেশ

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০২৩১ মিনিট পড়া
সাপাহারে আ.লীগের শান্তি সমাবেশ


সাপাহার প্রতিনিধি :
নওগাঁর সাপাহারে জামায়াত-বিএনপির অশুভ অপরাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা জিরো পয়েন্ট স্বাধীনতা মুক্তমঞ্চে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শামসুল আলম শাহ্ চৌধুরী’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাজেদুল আলম, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ফজলে রাব্বী,মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইসফাত জেরিন মিনা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরল হক মাষ্টার সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।