সদ্য প্রকাশিত
নওগাঁ

সাপাহারে আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
সাপাহারে আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সাপাহার প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ ডাক বাংলোয় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনা ও গঠন মূলক বক্তব্য প্রদান করেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাননীয় সংসদ সদস্য ৪৬,নওগাঁ-১ সাধন চন্দ্র মজুমদার এমপি।

এছাড়াও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিভাশ মজুমদার গোপাল, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন, এবং ৯ ওয়ার্ডের সভাপতি/সম্পাদক বক্তব্য প্রদান করেন।

এসময় জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা,আলহাজ্ব আব্দুল আমিন, আলহাজ্ব আব্দুল হামিদ, ফাহিমা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আলী,জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক রনজিত সরকার, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা,ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুজ্জামান সহ দলের তৃনমূল সহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স/অ