সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
পাবনা

সাঁথিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুই চরমপন্থি নিহত

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
সাঁথিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুই চরমপন্থি নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনার সাঁথিয়ার আতাইকুলা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই চরমপন্থি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন-আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের বিলসলঙ্গী গ্রামের আব্দুল প্রামাণিকের ছেলে বিপ্লব ব্যাপারী ওরফে বিপলু (২৮) ও বড় পাইকশা গ্রামের মোতালেব হোসেনের ছেলে ময়েন উদ্দিন (২৬)।

 

র‌্যাবের দাবি, নিহত দুইজন নিষিদ্ধ চরমপন্থি দলের সদস্য ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে আতাইকুলা থানায় গয়েশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাজাহান আলী মাস্টার হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।

 

র‌্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার এএসপি বীণা রানী দাশ জানান, আতাইকুলার গয়েশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কয়েকজন চরমপন্থি নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় র‌্যাব। উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে চরমপন্থি সন্ত্রাসীরা। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে।

 

বন্দুকযুদ্ধ চলার এক পর্যায়ে পিছু হটে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থলে দুইজনের মৃতদেহ পাওয়া যায়। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের নাম পরিচয় শনাক্ত করেন। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র ও কিছু গুলি উদ্ধার করা হয়।

সূত্র: কালের কণ্ঠ