সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
চাঁপাইনবাবগঞ্জ

প্রধানমন্ত্রী ছেলে জয়ের আইসিটি অ্যাওয়ার্ড প্রাপ্তিতে শিবগঞ্জে আনন্দ মিছিল

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
প্রধানমন্ত্রী ছেলে জয়ের আইসিটি অ্যাওয়ার্ড প্রাপ্তিতে শিবগঞ্জে আনন্দ মিছিল

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেষ হাসিনার সন্তান ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্তিতে শিবগঞ্জে আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ডাকবাংলার সামনে থেকে র‌্যালিটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে পুনরায় ডাকবাংলার সামনে পথসভায় মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি বেনজীর আহম্মেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, বারিউল ইসলাম বাহাদুর, রিজভী আলম রানা, জেলা ছাত্রলীগের সহসভাপতি শামীম, পাঁকা, ধাইনগর ও উজিরপুর ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা।