সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
নওগাঁ

সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় রাষ্ট্রের কার্যকর উদ্যোগে গ্রহণের দাবি

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় রাষ্ট্রের কার্যকর উদ্যোগে গ্রহণের দাবি

প্রেস বিজ্ঞপ্তি:

প্রান্তিক জনগোষ্টির অধিকার সুরক্ষায় দেশের প্রচলিত আইনসমূহের কার্যকর বাস্তবায়ন প্রয়োজন। স্বেচ্ছাসেবী সংস্থা ব্রতী’র প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা ও মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত অংশগ্রহণকারির বক্তব্যে এ সকল বিষয় উঠে আসে।

স্বেচ্ছাসেবী সংস্থা ব্রতী’র আয়োজনে ইউকে এইড-এর অর্থায়নে কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রোগামের সহায়তায় ‘জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ চাই’ এই শিরোনামে গতকাল নওগাঁয় র‌্যালি ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

 

র‌্যালিটি নওগাঁর মুক্তির মোড় হতে রেজিস্ট্রি অফিসের মোড় হয়ে মুক্তির মোড়ে এসে মানববন্ধনের মাধ্যমে শেষ হয় ।

 

ব্রতী’র আইনি সেবা প্রকল্পের রিজিওনাল এন্ড লিগ্যাল এডভোকেসি কোঅর্ডিনেটর মো. আশিক ইকবাল, এডভোকেট এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন ব্রতীর ট্রেনিং এন্ড কমিউনিকেশন কো-অর্ডিনেটর রাজেন্দ্র কুমার দাস, বাংলাদেশ মহিলা পরিষদের নওগাঁ জেলা শাখার প্রোগ্রাম এক্সিকিউটিভ মো. মশিউর রহমান, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য সুধীর তির্কী, নওগাঁ জজ কোটের আইনজীবী মো. দেওয়ান আবু হোসেন, জাতীয় আদিবাসী পরিষদের জেলা কমিটির উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল প্রমুখ।

 

এছাড়া কর্মসূচীতে স্থানীয় মানবাধিকার সংগঠন, আইনজীবী, আদিবাসী নেতৃবৃন্দ, নাট্যব্যক্তিত্ব, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং নাগরিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ সংহতি প্রকাশ করেন।

স/আর