সিল্কসিটিনিউজ ডেস্ক :
অফস্পিনারদের মধ্যে দ্বিতীয় সেরা রেটিং নিয়ে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ স্থানটা আরও মজবুত করলেন রবিচন্দ্রন অশ্বিন। বোলারদের র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা রঙ্গনা হেরাথের চেয়ে ৩৭ পয়েন্ট বেশি নিয়ে এক নম্বরে রয়েছেন ভারতীয় এই অলরাউন্ডার।
মুম্বাই টেস্টে ১৬৭ রানে ১২ উইকেট নেওয়া অশ্বিনের বর্তমান রেটিং ৯০৪। মুত্তিয়া মুরালিধরনের পর দ্বিতীয় সেরা রেটিং এখন ভারতীয় অফস্পিনারের। মুত্তিয়ার ছিল ৯২০ রেটিং। এছাড়া স্পিনারদের মধ্যে পঞ্চম সেরা রেটিং নিয়ে শীর্ষে অবস্থান করছেন অশ্বিন। যাদের মধ্যে সেরা- টনি লক (৯১২), ডেরেক আন্ডারউড (৯০৭) ও শেন ওয়ার্ন (৯০৫)।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে শুধু বোলিংয়েই নয়, ব্যাটিংয়েও আলো ছড়িয়েছেন অশ্বিন। ৬ ইনিংসে করেছেন ২৩৯ রান। রয়েছে ৩টি হাফ সেঞ্চুরি। এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে অলরাউন্ডারদের র্যাকিংয়েও। ৪৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানটা আরও মজবুত করেছেন তিনি। অশ্বিনের কাছ থেকে ৭৮ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান।
এক নজরে শীর্ষ ৫ র্যাংকিং:
টেস্ট ব্যাটসম্যান: ১. স্টিভেন স্মিথ ২. বিরাট কোহলি ৩. জো রুট ৪. কেন উইলিয়ামসন ৫. হাশিম আমলা
টেস্ট বোলার: ১. অশ্বিন ২. রঙ্গনা হেরাথ ৩. ডেল স্টেইন ৪. জেমস অ্যান্ডারসন ৫. জশ হ্যাজলউড
টেস্ট অলরাউন্ডার: ১. রবিচন্দ্রন অশ্বিন ২. সাকিব আল হাসান ৩. বেন স্টোকস ৪. রবিন্দ্র জাদেজা ৫. মঈন আলি
সূত্র : বাংলাট্রিবিউন










