সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
খেলা

শীর্ষস্থান মজবুত করলো চেলসি

নিউজ ডেস্ক১৫ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
শীর্ষস্থান মজবুত করলো চেলসি
সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেয়েছে চেলসি। সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জিতেছে তারা। একইভাবে ৩-০ গোলের দাপুটে জয়ে দ্বিতীয় স্থানে উঠেছে লিভারপুল।ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দশম জয় পেলো চেলসি। আন্তোনিও কন্তের দল সান্ডারল্যান্ডকে হারিয়েছে ১-০ গোলে।
স্বাগতিক সান্ডারল্যান্ডের মাঠে জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে চেলসিকে। ৪০ মিনিটে একমাত্র গোলটি করেন সেস্ক ফাব্রেগাস।
ব্যবধানটা আরও বাড়াতে পারতো চেলসি। কিন্তু সান্ডারল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের দেওয়ালে বাধা পড়ে দুটি আক্রমণ। যার একটিতে ছিলেন মার্কোস আলোনসো, আরেকটি উইলিয়ান।
ঘরের মাঠ হওয়ায় উত্তেজনার পারদ চড়াতে চেয়েছিল সান্ডারল্যান্ডও। ইনজুরি সময়ে আক্রমণে গিয়েছিলেন প্যাট্রিক ফন আনহোল্ট। কিন্তু চেলসি গোলরক্ষক থিবো কোর্তোয়া দুর্দান্তভাবে বাঁচিয়ে দিয়েছেন ব্লুজদের।
এই জয়ে শীর্ষস্থানটা আরও মজবুত করলো চেলসি। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ৪০।
এদিকে প্রিমিয়ার লিগে দাপুটে জয় পেয়েছে লিভারপুল। মিডলসব্রোর বিপক্ষে ৩-০ গোলে জিতেছে অল রেডরা। ম্যাচে জোড়া গোল করেছেন ইংলিশ মিডফিল্ডার লালানা। ৬০ মিনিটে তার বানিয়ে দেওয়া বলেই গোল করেন অরিগি।
তিন গোলের ব্যবধানটা বড় উপকারই করেছে লিভারপুলকে। আর্সেনালকে টপকে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। ১৬ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৩৪।

সূত্র : বাংলঅট্রিবিউন