সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ৩টি পিস্তল অস্ত্র ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে ৩টি পিস্তল অস্ত্র ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
শিবগঞ্জের খোন্দা মাস্তান বাজার এলাকা থেকে পিস্তল, গুলি, ম্যাগজিন ও মোটরসাইকেলসহ আরজাদ আলী (৪৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ৫ মোল্লাপাড়া ক্যাম্পের অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের খোন্দা মাস্তান বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় দূর্লভপুর ইউনিয়নের আটরশিয়া গ্রামের সারজেদ আলির ছেলে আরজাদ আলি (৪৮) কে তিনটি পিস্তল, দশ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন ও একটি মোটর সাইকেলসহ হাতেনাতে আটক করে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
স/শ