ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুখুরিয়া এলাকায় এক ভ্যান চালক আত্মহত্যা করেছে। তিনি সোনামসজিদ এলাকার বাটাগ্রামের জাকারিয়ার ছেলে হাফিজুর রহমান (৩৮)।
নিহত হাফিজুর রহমান পেশায় ভ্যান চালক এবং দুই বছর ধরে পুখুরিয়া গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন।

শিবগঞ্জ থানার এসআই মজিবুর রহমান জানান, রোববার দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে কানসাট ইউনিয়নের পুখুরিয়া গ্রামের আজমের বাড়ির পাশের একটি আম বাগানের গাছে গলায় ফাঁস দিয়ে ঝোঁলানো অবস্থায় হাফিজুরের লাশ উদ্ধার করে পরিবারের অনুরোধে লাশটি পরিবারের সদস্যদের মাঝে জিম্মায় বুঝিয়ে দেয়া হয়।
স/শ









