সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে বজ্রপাতে গৃহবধূ নিহত

নিউজ ডেস্ক১৭ জুলাই ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে বজ্রপাতে গৃহবধূ নিহত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধুলিপাড়া মাঠে বজ্রপাতে আরিফা বেগম (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে।

নিহত ওই গৃহবধূ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধুলিপাড়া গ্রামের মামুন আলীর স্ত্রী।

শাহবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, সোমবার দুপুরে আরিফা বেগম ধুলিপাড়ার মাঠে ছাগল আনতে যায়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই অারিফা বেগম মারা যায়।

স/শ