সদ্য প্রকাশিত
ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে পিস্তল ম্যাগজিনসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শনিবার বিকেল ৫টার দিকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহিএক অস্ত্র ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে।

 

গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম মনিরুল ইসলাম ওরফে মনু (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দাদনচক গ্রামের মৃত ফেলুর ছেলে।
ঘটনার বিবরণে র‌্যাব জানায়, র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দাদনচন ঢোলপাড়া গ্রামের ফিরোজ বিশ্বাসের আম বাগানের ভিতর কতিপয় অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

 

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি মোঃ নুরে আলম এবং এএসপি এ কে এম এনামুল করিমের নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুকৌশলে অভিযান পরিচালনা করে।

 

এসময় অস্ত্র মনিরুলকে একটি বিদেশী  পিস্তল, দুটি ম্যাগাজিন তিন রাউন্ড গুলিসহগ্রেফতার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

 

স/আর