সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে গোমস্তাপুরে  মতবিনিময় 

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০২৩১ মিনিট পড়া
শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে গোমস্তাপুরে  মতবিনিময় 
গোমস্তাপুর প্রতিনিধি:
শারদীয় দূর্গাপূজা  উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান।
বুধবার রহনপুর বাজার বেগম কাচারির তার নিজস্ব  কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বক্তব্য রাখেন, নাচোল পূজা উদযাপন পরিষদের আহবায়ক

সুধেন চন্দ্র বর্মন, গোমস্তাপুর উপজেলার সাবেক আহবায়ক  মনোতোষ চক্রবর্তী, রহনপুর পৌর আহবায়ক এসকে সাহা, গোমস্তাপুর উপজেলার আহবায়ক  শ্রী শচীন দেব বর্মন, গোমস্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান  হাসানুজ্জামান নুহু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমানসহ অন্যরা।পরে তিনি তার নির্বাচনী এলাকা গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার প্রায় অর্ধশতাধিক দূর্গামন্দিরকে অর্থ সহায়তা প্রদান করেন।