সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
খেলা

রোনালদোর হাতেই ব্যালন ডি’অর

নিউজ ডেস্ক১৩ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
রোনালদোর হাতেই ব্যালন ডি’অর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পুরস্কার ঘোষণার বেশ আগেই ফাঁস হয়ে গিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোই জিততে যাচ্ছেন ২০১৬ সালের ব্যালন ডি’অর পুরস্কারটি। ফ্রান্সের যে ফুটবল ম্যাগাজিনটি এই পুরস্কার দেয় সেটার একটি ছবি ফাঁস হয়ে যায়। আর সেখানেই দেখা যায় রোনালদোকে।

 

অনেকেই এই ছবিটি বিশ্বাস করতে পারেননি। কিন্তু দিনশেষে রোনালদোর হাতেই উঠেছে ফ্রান্সের ম্যাগাজিনের দেওয়া ব্যালন ডি’অর পুরস্কার। লিওনেল মেসি ও আঁতোয়ান গ্রিজমানকে পেছনে ফেলে ফিফা থেকে আলাদা হওয়া ব্যালন ডি’অর জিতে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফ্রান্সের ম্যাগাজিনের দেওয়া ব্যালন ডি’অর জিতলেন রোনালদো। এর আগে ২০০৮ সালে তিনি এই পুরস্কার জিতেছিলেন। ২০১০ সালে ফিফার সঙ্গে একত্রিত হয়ে ফিফা ব্যালন ডি’অর দেওয়া শুরু হয়। এরপর দু’বার জিতেছিলেন তিনি। চলতি বছর থেকে ফিফা থেকে আলাদা হয়ে যায় ব্যালন ডি’অর।

 

ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে রিয়াল মাদ্রিদ এখন জাপানে থাকায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোমবার রাতে উপস্থিত হতে পারেননি রোনালদো।

 

লিওনেল মেসিও ফিফা থেকে আলাদা থাকাকালীন এই পুরস্কার জিতেছিলেন (২০০৯) সালে। সব মিলিয়ে লিওনেল মেসির ব্যালন ডি’অর পুরস্কারের সংখ্যা পাঁচ। অন্যদিকে এ নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ব্যালন ডি’অর সংখ্যা চার হল। তবে জানুয়ারিতে ফিফা কর্তৃক দেওয়া বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার রোনালদো জিতলে ছুঁয়ে ফেলবেন মেসিকে।

 

Ronaldo

 

পর্তুগালের ফুটবল ইতিহাসে প্রথম ইউরো শিরোপা জেতান ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর রিয়াল মাদ্রিদকে তিনি উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা ও উয়েফা সুপার কাপ জেতান। অপেক্ষায় আছেন ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতানোর। গেল মৌসুমে রোনালদো অর্ধশত গোল করেছিলেন। আর এই অর্জনগুলোই ক্রিস্টিয়ানো রোনালদোকে ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে প্রতিপক্ষ লিওনেল মেসি ও আঁতোয়ান গ্রিজমান থেকে এগিয়ে দিয়েছে। বিশেষ করে ভলফসবুর্গের বিপক্ষে হ্যাটট্রিক ও হাঙ্গেরির বিপক্ষে ইউরোতে টিকে থাকার ম্যাচে তার গোল আলাদা করে তাকে এগিয়ে রেখেছে।

 

ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে রোনালদো পেছনে ফেলেছেন ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি ও মার্কো ফন বাস্তেনকে। তার সামনে আছেন কেবল লিওনেল মেসি। এবার তাকে ছুঁয়ে ফেলার পালা।

 

 সূত্র :রাইজিংবিডি