সদ্য প্রকাশিত
০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Silk City১৪ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সম্প্রচারমাধ্যম আরটির ওপর শুক্রবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। মার্কিন প্রশাসনের অভিযোগ, আরটি কার্যত রাশিয়ার ‘গোয়েন্দা যন্ত্রের হাত’ হিসেবে কাজ করছে। খবর বিবিসির

ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, রুশ সংবাদমাধ্যম হিসেবে আরটি গোপনে ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে দুর্বল’ করার চেষ্টা করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আরটি রাশিয়ার সরকারের মদদপুষ্ট। এর সাইবার কার্যক্রম চালানোর সক্ষমতাসহ ইউনিট আছে। সেই সঙ্গে আরটি ও রুশ গোয়েন্দাদের যোগসাজশ আছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ সম্প্রচারমাধ্যমটি ইউরোপ, আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোয় ‘তথ্য পরিচালনা, গোপন প্রভাব ও সামরিক সংগ্রহে’ জড়িত ছিল।

ব্লিঙ্কেন আরও অভিযোগ করেন, ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের ব্যবহারের জন্য অস্ত্রুসরঞ্জাম (বডি আর্মার, স্নাইপার রাইফেল, ড্রোন ইত্যাদি) কিনতে অনলাইনে তহবিল সংগ্রহ করেছে আরটি।

 

সূত্র: যুগান্তর