সদ্য প্রকাশিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
রাজশাহী

রাবির কৃষি অনুষদের ‘জি’ ইউনিটের ফল প্রকাশ

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
রাবির কৃষি অনুষদের ‘জি’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কৃষি অনুষদের (জি ইউনিট) ফল প্রকাশ করা হয়েছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

 

এতে মেধাক্রম অনুযায়ী ৯৭৭ জন শিক্ষার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। আগামী ২০ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। এ বছর জি ইউনিটে ২১২ সিটের বিপরীতে ১৩ হাজার ৯২৬ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

 

সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি এবং ভর্তি পরীক্ষার হলে পরিদর্শক স্বাক্ষরিত প্রবেশপত্রের মূল কপি নিয়ে আসতে হবে।

 

কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। এসময় যারা উপস্থিত হতে পারবে না তাদের ভর্তি যোগ্যতা বাতিল বলে গণ্য হবে।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাক্ষাৎকারের জন্য নির্বাচিত প্রার্থীদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে অনলাইনে বিভাগ পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। পূরণকৃত বিভাগ পছন্দক্রম ফরমের প্রিন্টকপি নির্ধারিত স্থানে স্বাক্ষর করে সাক্ষাৎকার বোর্ডে জমা দিতে হবে।

 

সাক্ষাৎকারের পর ভর্তির জন্য চূড়ান্ত মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা আগামী ২৩ নভেম্বর কৃষি অনুষদের নোটিশ বোর্ডে ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

 

জি ইউনিটের ফলসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে  www.ru.ac.bd এই ঠিকানায়।

স/অ