রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে মো: আব্দুস সাত্তার (৫০) নামের এক হেরোইন বিক্রেতাকে গ্রেপ্তার করেছে রাণীনগর থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার নগরব্রিজের দক্ষিণ পাশে থেকে হেরোইন বিক্রি করা অবস্থায় ৬গ্রাম (১০৫পুড়িয়া) হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুস সাত্তার নওগাঁ সদর উপজেলার দারিয়াপুর মৎসজীবি পাড়া গ্রামের মৃত ওহির উদ্দীনের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, আব্দুস সাত্তার নগরব্রিজ এলাকায় মাদক ব্যাবসা করে এমন গোপন সংবাদের ভিত্ততে এসআই মো: তরিকুল ইসলাম মাদক বিরোধী বিশেষ অভিয়ান চালিয়ে হেরোইন বিক্রি করা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
স/অ










