সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
কৃষি

রাণীনগরে সাবেক এমপির বাগানের গাছ কাটলো দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক৮ মার্চ ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে সাবেক এমপির বাগানের গাছ কাটলো দুর্বৃত্তরা

রাণীনগর প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের বাগানের প্রায় ৯০টি কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতের অন্ধকারে দুর্বৃত্তরা গালগুলো কেটে সাবার করেছে। উপজেলা সদরের রাণীনগর-নওগাঁ সড়কের পাশে পশ্চিম বালুভরা এলাকায় নতুন বাগানে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, উপজেলা সদরের পশ্চিম বালুভরা এলাকায় নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের ক্রয়সূত্রে প্রায় ৩৩ শতক জায়গা রয়েছে। ওই জায়গায় বাগান গড়ে তোলার জন্য ৮ মাস আগে প্রায় ৬ শতক জায়গাতে বিভিন্ন জাতের ১৪০টি কলা গাছ রোপণ করেন। বাগানের গাছগুলো অনেক বড় হয়েছিল। এর মধ্যে বৃহস্পতিবার রাতে কে বা কাহারা শত্রুতা করে ৯০টি কলা গাছ কেটে ফেলেছে।

সাবেক এমপি আনোয়ার হোসেন হেলাল বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে আমি খবর পাই আমার বাগানের গাছগুলো কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শুক্রবার সকালে ঘটনাটি থানা পুলিশকে জানিয়েছি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।