রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ইসরাফিল আলম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার গরীব, অসহায় ও দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মাদার কেয়ার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুস ছাত্তার, সাধারন সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান, সদর ইউপি আ’লীগের আহ্বায়ক মো: ছাফাত হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকুনুজ্জামান মোহন, সম্পাদক সোহেব খন্দকার, একডালা ইউপি আ’লীগের সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, অধ্যক্ষ রিজভী আহমেদসহ আ’লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এদিন গরীব, অসহায় ও দুস্থ্যদের মাঝে ১৫০০ টি কম্বল বিতরণ করা হয়।
স/অ










