
রাণীনগর প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেনের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে প্রধান শিক্ষকদের মাসিক সভা শেষে উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, রাণীনগর ইউআরসি ইনিট্রাক্টর মো. মনিরুজ্জামান, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, সাইদুর রহমান, জয়ন্ত কুমার সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহানা ফেরদৌস সহ সমিতির নেতৃবৃন্দ, প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ।










