রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করতে ব্যস্ত সময় পার করছেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য মো: আনোয়ার হোসেন বুলু।
যতই দিন যাচ্ছে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে পুরাতন ও নতুন মুখের প্রার্থীদের পদচারনা ততই বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বড় দুই দলের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের গণসংযোগ ও এলাকার ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ও বৃদ্ধি পাচ্ছে। ভোটারদের চাওয়া নেতাদের এই আচরন কি ভোটে বিজয়ী হবার পরও বিদ্যমান থাকবে?
বিএনপি নেতা আনোয়ার হোসেন বুলু গত ২০০৬ সালের পর থেকে এই আসনে ধানের শীষের রক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি রাণীনগর উপজেলার করজগ্রাম সখিনপাড়ার সরকারি খাস পুকুর দখল করাকে কেন্দ্র করে নিহত আ’লীগ নেতা আজিম উদ্দিনের স্মরন সভা ও মিলাদ মাহফিলে সোমবার অংশ নিয়ে এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। আ’লীগ নেতার স্মরণ সভায় বিএনপি নেতার উপস্থিতি এলাকার মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি এসএম আল ফারুক জেমস, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক একেএম জাকির হোসেন, এইচ এম নয়ন খাঁন লুলু, সহ-দপ্তর সম্পাদক মো: মতিউর রহমান উজ্জ্বল, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মো: মোজাক্কির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: ফরহাদ আলী মন্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ মাহমুদ সোহেল প্রমুখ।
স/শা










