সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
রাণীনগরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং অনুষ্ঠিত

রাণীনগর প্রতিনিধি:
“ বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে ৬দিন ব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৮ উপলক্ষে স্কুল ফিডিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে রাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক স্কুল ফিডিং অনুষ্ঠিত হয়। এ সময় ওই বিদ্যালয়ের ২৫০জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ১টি ডিম, বিস্কুট ও দুধ প্রদান করা হয়।

ফিডিং এ উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আবু তালেব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: মাসুদা আক্তার, স্থানীয় বাসিন্দা মো: মোজাম্মেল হক বিডিআর, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারী সুবীর চন্দ্র সরকার, আব্দুল লতিফ, পংকজ কুমার সরকার প্রমুখ।

স/শ