রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আায়োজনে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালার উদ্বোধন করা হয়।
উন্নতমানের ধান, গম ও পাটবীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্প-২য় পর্যায় (১ম সংশোধিত) এর আওতায় রবি/২০১৭-১৮ মৌসুমে বোরো ধান বীজ উৎপাদন প্রযুক্তির উপর প্রদর্শনী কৃষকদের নিয়ে দিনব্যাপী এই কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মনোজিত কুমার মল্লিক।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ কুমার সাহা প্রমুখ।
স/অ










