সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে দরিদ্র মানুষদের মাঝে প্রশিকার কম্বল বিতরণ

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে দরিদ্র মানুষদের মাঝে প্রশিকার কম্বল বিতরণ

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছে প্রশিকা। বুধবার বিকালে প্রশিকা রাণীনগর উন্নয়ন এলাকার উদ্যোগে অফিস প্রাঙ্গনে এ কম্বল বিতরণের আয়োজন করেন। এদিন প্রশিকার পক্ষ থেকে ৩০০ জন অসহায় দরিদ্র মানুষকে কম্বল দেওয়া হয়।

প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক মো. নুর হোদার সভাপতিত্বে ও প্রশিকা রাণীনগর এলাকা ব্যবস্থাপক সেলিনা পারভীনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ ও সাংবাদিক ওহেদুল ইসলাম মিলন প্রমুখ।