সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে জামায়াতের সেক্রেটারীসহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
রাণীনগরে জামায়াতের সেক্রেটারীসহ গ্রেফতার ২

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে জামায়াতের সেক্রেটারীসহ ২ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদর রাণীনগর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের বেলোবাড়ি গ্রামের মো: মোজাম্মেল এর ছেলে রাণীনগর উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা: আনজির হোসেন ও দাউদপুর গ্রামের মৃত শহীদ মোল্লার ছেলে জামায়াত কর্মী মো: ফিরোজ হোসেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, আগামী ৮ ফেব্রুয়ারী বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে তারা নাশকতা করার জন্য প্রস্ততি নিচ্ছিলো। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
স/শ