রাণীনগর প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্যে দিয়ে নওগাঁর রাণীনগরে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রলীগের আযোজনে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকুনুজ্জামান মোহনের সভাপতিত্বে ও সাধারণ সস্পাদক সোহেব খন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।
এদিন সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এর অংশ হিসাবে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, দলীয় কার্যালয়ে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মোল্লা, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, যুবলীগের সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সস্পাদক মো: ফরহাদ হোসেন প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতীবৃন্দসহ উপজেলার ৮টি ইউনিয়ন ছাত্রলীগের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
স/শ










