সিল্কসিটিনিউজ ডেস্ক:
নওগাঁর আত্রাইয়ে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীর প্রচারণাকালে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষের জের ধরে রাণীনগরে মো: হারুনুর রশিদ সম্রাট (২৭) নামের এক যুবকে পিটিয়ে গুরুত্বর আহত ও একটি মটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হাসপাতাল গেটে এঘটনাটি ঘটেছে।
আহত সম্রাটকে স্থানীয়রা রাণীনগর সদর হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে তার অবস্থার অবনতি হওযায় নওগাঁর সদর হাসপাতালে তাকে হস্থান্তর করা হয়েছে। সম্রাট উপজেলার ঝালঘড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মো: নওশের আলী তার লোকজন নিয়ে আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নে গণসংযোগ করছিলেন। এসময় স্থানীয় প্রভাবশালী নেতার গ্রুপের সাথে কালিকাপুর ইউনিয়নের তারানগর নামক স্থানে দু’পক্ষ সংঘর্ষে জরিয়ে পরে। তার জের ধরে রাণীনগরে বৃহস্পতিবার সকালে সম্রাট নামের এক যুবকে পিটিয়ে গুরুত্বর আহত ও বুলেট নামে এক ব্যবসায়ীর একটি আরটিআর মটরসাইকেল ভাঙচুর করেছে স্থানীয় প্রভাবশালী নেতার সন্ত্রাসীরা। আহত সম্রাটকে স্থানীয়রা রাণীনগর সদর হাসপাতালে ভর্তি করে দেয় ও ভাঙ্গা মটরসাইকেলটি থানায় নিয়ে যায় পুলিশ।
এব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, এই ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
স/অ










