সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

নিউজ ডেস্ক১০ আগস্ট ২০২২১ মিনিট পড়া
রাণীনগরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

রাণীনগর প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম জাভেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. হাসানূর আল মামুন প্রমূখ। এছাড়া বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জি/আর