সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

রাণীনগর প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিেিটডের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকালে রাণীনগরের জেলা পরিষদ অডিটোরিয়ামের কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শাখার শুভ উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন কর্মকর্তা মাহবুব আলম।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোনের কর্মকর্তা মো: মতিয়ার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মোল্লা, সাধারন সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, এজেন্ট শাখার সত্ত্বাধিকারী এলিট কম্পিউটারের পরিচালক নারগিস সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নওগাঁ শাখা প্রধান ও ফাস্ট এসিসিষ্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: রাশেদুল করিম।

স/অ