রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার ৭টি ইউনিয়নের যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সম্মেলন আয়োজন করা হয়।
উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: রুহুল আমিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম ভুট্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুল বারিক মোল্লা, সাধারণ সম্পাদক মো: মফিজ উদ্দিন প্রাং, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আখেরুজ্জামান উজ্জন, সাংগঠনিক রেজাউল করিম সুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম জাকারিয়া সরল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: আখতারুজ্জামান উজ্জল, সাধারণ সম্পাদক মো: ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: রোকুনুজ্জামান মোহন, সাধারণ সম্পাদক সোহেব খন্দকার প্রমুখ। এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ উপজেলার ৭টি ইউনিয়নের আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে ১নং খট্টেশ্বর রাণীনগর সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: মাসুম সাধারণ সম্পাদক মো: আব্দুর রাহিম, ২নং কাশিমপুর সভাপতি মানিকুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক সবুজ হোসেন, ৪নং পারইল সভাপতি আব্দুস সোবাহান সাধারণ সম্পাদক মো: সোহাগ, ৫নং বড়গাছা সভাপতি শ্রী রনজিত সাহা সাধারণ সম্পাদক শ্রী কমল সরকার, ৬নং কালিগ্রাম হেলালুজ্জামান হেলু মন্ডল সাধারণ সম্পাদক শাহীন হোসেন, ৭নং একডালা সভাপতি মো: আব্দুস সামাদ সাধারণ সম্পাদক বছির আলী মিঠু, ৮নং মিরাট সভাপতি মনিরুল ইসলাম রনি ও মো: সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে উপজেলার ৭টি ইউনিয়নের ৬১ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।
স/শ










