সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
খেলা

রাজশাহী কিংসের আয়োজনে মেগা কনসার্ট শনিবার

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
রাজশাহী কিংসের আয়োজনে মেগা কনসার্ট শনিবার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী কিংসের উদ্যোগে আগামী ২৯ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে মেগা কনসার্ট। রাজশাহী নগরীর তেরোখাদিয়ায় অবস্থিত শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ কনসার্ট।

 

রাজশাহী কিংসের উদ্যোগে অনুষ্ঠিত কনসার্টে গান গাইবেন জনপ্রিয় শিল্পী আইউব বাচ্চু (এলআরবি), মমতাজ, নেমেসিস, রিংকুসহ আরো অনেকে। কনসার্টে অংশগ্রহণের জন্য রাজশাহী কিংসের একটি করে জার্সি ২০০ টাকা দিয়ে কিনলেই প্রবেশ টিকেট ফ্রি পাওয়া যাবে। সঙ্গে জার্সিটিও।

images

এদিকে কনাসর্ট উপলক্ষে রাজশাহী কিংসের মালিক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুক পোস্টে কনাসার্টের প্রচার-প্রচারণা চালান। এছাড়াও বিভিন্ন মাধ্যমে কনসার্ট উপলক্ষে শুরু হয়েছে প্রচার-প্রচারণা।

 

এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসরে রাজশাহী কিংস খেলবে সপ্তম দল হিসেবে।

 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) এর সাবেক সভাপতি শামীম আহসান রাজশাহীর মালিকানা কেনেন।

 

রাজশাহী কিংস ফ্র্যাঞ্চাইজির সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।

 

আগামী ৪ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল’র চতুর্থ আসর। আর এই আসরে আপাতত সেমিফাইনালকেই টার্গেট করেছেন রাজশাহী কিংস এর হেড কোচ সারোয়ার ইমরান।

rajshai-bg20161026172655

বুধবার বিকেলে বিপিএলে  দলের প্রাথমিক লক্ষ্য জানাতে গিয়ে তিনি এমনটিই বললেন। এসময় তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে সেমিফাইনালকেই আমরা টুর্নামেন্টের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছি। আর সেমি জিতে ফাইনাল খেলতেও আমরা প্রস্তুত।’

 

এমন দৃঢ় লক্ষ্যকে সামনে রেখে গেল শুক্রবার (২১ অক্টোবর) থেকে বিকেএপসিতে অনুশীলন শুরু করেছে বিপিএলে নতুন দল রাজশাহী কিংস।

 

দলটিতে ড্যারেনের নেতৃত্বের এই তারকাবহুল দলে আছেন  চার টাইগার ক্রিকেটার মুমিনুল হক, সাব্বির রহমান, মেহেদি হাসান ও নুরুল ইসলাম সোহান, যারা ইংল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্পে আছেন, আছেন এবাদত হোসেনও।

 

আসছে ৪ নভেম্বর উদ্বাধনী ম্যাচে  রংপুর রাইডার্সকে  দিয়ে  এবারের বিপিএল মিশন শুরু করবে রাজশাহী কিংস।

স/আর