সদ্য প্রকাশিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের এক নারীর কানে আটকা পড়েছিল অজগর সাপ

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রের এক নারীর কানে আটকা পড়েছিল অজগর সাপ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের অরেগন প্রদেশের ঘটনা, এক নারীর কানের ছিদ্র যেটাতে সাধারণত দুল পড়া হয় সেই ছিদ্রতে আটকে গিয়েছিল তার পোষা অজগর সাপ।

অ্যাশলে গ্লো নামের ওই নারী হাসপাতালে বসেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছিল এবং ইন্টারনেটে ওই ছবিটি ভাইরাল হয়ে পড়ে যুক্তরাষ্ট্রে।

ছবিতে দেখা যায়, অ্যাশলের কানের ছিদ্র থেকে ঝুলছে একটা ছোট অজগর সাপ।

এই ছবি ফেসবুকে পোস্ট করে অ্যাশলে লিখেছে, শখের বশেই বাড়িতে অজগর সাপটি পুষেছিল সে। তাকে সে বার্ট বলে ডাকতো। একদিন সে অজগরটিকে গলায় পেঁচিয়ে সেলফি তুলবে। কিন্তু গলার কাছে নিতেই অ্যাশলের কানের ছিদ্র যেটাতে কানের দুল পড়া হয়, তার ভেতরে মাথা ঢুকিয়ে দেয় বার্ট নামের ছোট অজগরটি।

এরপর কানের লতার ওই ছিদ্রের ভেতর দিয়ে নিজের শরীরের অর্ধেক পর্যন্ত গিয়ে মোটা পেটের কারণে আটকে যায় সাপটি। অনেকবার টানাটানি করেও অজগরটিকে করতে ব্যর্থ হয় অ্যাশলে।

অ্যাশলে লিখেছে “এটা এত দ্রুত ঘটলো, আমি কিছু বুঝার আগেই…। অজগরের জন্য খারাপ লাগছিল”।

অজগর কানে থাকা অবস্থাতেই অ্যাশলে হাসপাতালে যায়। অপারেশন করে মুক্ত করা হয় অজগরকে।

অনলাইনে অ্যাশলে লিখেছে “ডাক্তাররা আমার কান অবশ করে অজগরটিকে বের করে। আমার কানও কাটা পড়েনি। ধন্যবাদ ঈশ্বর”।

আরও পড়ুন:

প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্ত প্রয়াত

ট্রাম্পের ক্রুদ্ধ প্রতিক্রিয়া: আদালতের রায় ‘হাস্যকর’

‘ক্যান্সার হবার পর থেকে সংসার বলতে কিছুই নাই’

সূত্র : বিবিসি বাংলা