সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
রাজশাহী

মোহনপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষনের অভিযোগ: থানায় মামলা

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
মোহনপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষনের অভিযোগ:  থানায় মামলা

মোহনপুর প্রতিনিধি:
মোহনপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার্স পড়ুয়া ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষনের চেষ্টা অভিযোগ উঠেছে।

 
এ বিষয়ে বাদেজোল গ্রামের জনৈক এর মেয়ে বাদী হয়ে লম্পট শিক্ষককে আসামী করে মোহনপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

 
থানায় অভিযোগ সূত্রে জানাগেছে, মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়নের জনৈক এরমেয়ের সাথে একই ইউনিয়নের মহব্বতপুর মজলিসবাড়ী গ্রামের আব্দুল মজিদের ছেলে পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোফাজ্জল হোসাইন সাথে দেড় বছর থেকে মন দেওয়া নেওয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সুবাদে গত ২০ অক্টোবর বেলা ৩ টার দিকে মোবাইল ফোনে লম্পট শিক্ষক মোফাজ্জল হোসাইন নিজ বাড়ীতে ছাত্রীকে ডেকে নেয়। বাড়ীতে তার পরিবাবের লোকজনের অনুপস্থিতে ছাত্রীকে কৌশলে শিক্ষক মোফাজ্জল হোসাইন তার শয়ন কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এতে ছাত্রী বাধা দিলে সে এলোপাথাড়ী ভাবে মারপিঠ করে এবং শরীরের বিভিন্ন স্থানে  জখম করে।

 
এ সময় ছাত্রীর চিৎকারে শিক্ষক মোফাজ্জল পালিয়ে যায়। পরে স্থানীয়রা ছাত্রীকে উদ্ধার করে পল্লী চিকিৎকের কাছে প্রাথমিক চিকিৎসা  ও পরে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আসামীকে গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।

স/শ