সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
নওগাঁ

মিথ্যা মামলা প্রত্যাহার ও স্ত্রীকে ফিরিয়ে পেতে নওগাঁয় এক স্বামীর সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক১৪ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
মিথ্যা মামলা প্রত্যাহার ও স্ত্রীকে ফিরিয়ে পেতে নওগাঁয় এক স্বামীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ :

মিথ্যা মামলা প্রত্যাহারসহ সুষ্ঠু বিচার ও স্ত্রীকে ফিরিয়ে পাওয়ার জন্য নওগাঁর বদলগাছীতে জুয়েল হোসেন নামে এক স্বামী সংবাদ সম্মেলন করেছেন।

 
লিখিত বক্তব্যে তিনি বলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পশ্চিম আমত্ত চড়াপাড়া গ্রামের দুদুর ছেলে। একই উপজেলার হাস্তাবসন্তপুর ঘোষপাড়া গ্রামের অমল দেবনাথের প্রথম মেয়ে চৈতি দেবনাথের সাথে দীর্ঘ দিনে ভালবাসার সম্পর্ক গড়ে উঠে। এ সুবাদে চৈতি দেবনাথ নিজ ইচ্ছায় ইসলামের শরিয়াহ মোতাবেক ইসলাম ধর্ম গ্রহণ করে। এরপর চৈতি দেবনাথ থেকে নাম পরিবর্তন করে আসিয়া খানম মীম রেখে গত ২৯ মে ১৬ ইং তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এছাড়া উভয়ের সম্মতি ক্রমে বিবাহের এফিডেভিট ও ঘোষণাপত্র কোর্টে উপস্থিত হয়ে বিয়ে করেছি। এরপর হতে আমরা স্বামী-স্ত্রী রুপে প্রায় দুইমাস ঘর সংসার করে আসছিলাম। এরইমধ্যে হঠাৎ একদিন প্রতিবেশীর মাধ্যমে জানতে পারলাম আক্কেলপুর থানায় স্ত্রীর বাবা আমার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং অপহরণ মামলা দায়ের করে। যাহা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। এরপরও আমি হাইকোর্ট হতে উক্ত মামলার জামিন নিয়ে আসি এবং উভয়ে সুখে শান্তিতে ঘর সংসার করতে থাকি। কিন্তু তারপরও স্ত্রীর বাবা আক্কেলপুর থানা পুলিশের মাধ্যমে আমার বড় আব্বু ও তিন ফুপুকে আটক করে কোর্টে চালান করে। আমি জামিনে থাকা সর্ত্ত্বেও ঘটনার একদিন পর পুলিশ আমাকে আটক করে থানায় নিয়ে আসে এবং জোর পূর্বক স্ত্রীকে আমার নিকট হতে আলাদা করে রাখে।

 
জুয়েল আরো বলেন, মহামান্য আদালতে আমার স্ত্রী জবানবন্দী দেয় যে অপহরণ করা হয় নাই এবং স্বেচ্ছায় সঙ্গে গিয়েছিল। চৈতি দেবনাথ ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে রেজিষ্ট্রি কাবিননামা মূল্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তা সর্ত্বে আমিও আমার পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। অন্যায় ভাবে স্ত্রীকে আমার নিকট হতে আলাদা করে রাখা হয়েছে। আমার ও পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সুষ্ঠু বিচার এবং স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার জন্য বিজ্ঞ আদালতসহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এ সময় ভুক্তভোগীর চাচা আলম এবং ভাই মিঠু উপস্থিত ছিলেন।

 
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, চৈতিকে জুয়েল হোসেনের ফুফুদের বাড়ী থেকে উদ্ধার করা হয়। সেহেতু তাদেরকে ধরে কোর্টে চালান করা হয়। তবে জুয়েল কে আটককরা হয়নি।

স/অ