
নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে অগ্নিকান্ডে চারটি গরুসহ চারটি বাড়ী পুরে ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার দক্ষিন হোসেনপুর গ্রামে অগ্নিকান্ডের এঘটনা ঘটে।
দক্ষিন হোসেনপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে আজিজার রহমান বলেন, সকালের খাবার খেয়ে তিনি ধানের কাজে মাঠে যান। হঠাৎ করেই বিকেলের দিকে গ্রামে আগুন জ্বলতে দেখে ছুটে আসেন। এসময় গ্রামের লোকজন আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রন করে। এরই মধ্যে আগুনে তার বাড়ীতে থাকা চারটি গরু,নগদ প্রায় ৫০হাজার টাকা ও আসবাবপত্রসহ ঘড়-বাড়ী ভস্মিভূত হয়ে যায়। গরু চারটির অনুমানিক মূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা হবে জানা তিনি। এছাড়া প্রতিবেশি লায়েব আলী, সখিনা বিবি ও সৈয়দ আলীর বাড়ী ও পুরে গেছে।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা ছয়ফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে ছুটে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন ধরতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করেছেন তিনি।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান ঘটনাস্থল পরিদর্শক করেছেন, এসময় ক্ষতিগ্রস্থ্য প্রত্যেক পরিবারকে তাৎক্ষনিক নগদ ৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে বলে জানান তিনি।









