সদ্য প্রকাশিত
জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা 
আন্তর্জাতিক

মরক্কোতে এমপক্স শনাক্ত

Silk City১৪ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
মরক্কোতে এমপক্স শনাক্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মরক্কোর পর্যটন শহর মারাকেশে এক ব্যক্তির শরীরে এমপক্স ভাইরাস পাওয়া গেছে। গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লুএইচও) আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণার পর উত্তর আফ্রিকায় এটিই প্রথম এমপক্স আক্রান্তের ঘটনা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এক বিবৃতিতে বলেছে “আফ্রিকা সিডিসি ২০২৪ সালে উত্তর আফ্রিকায় প্রথম এমপক্স রোগী পাওয়া গেছে বলে মরক্কোর স্বাস্থ্য মন্ত্রণালয় রিপোর্ট করেছে।” এর মাধ্যমে আফ্রিকার অন্তত ১৫টি সদস্য রাষ্ট্রে এমপক্সের রোগী পাওয়া গেল।

আফ্রিকা সিডিসি জানিয়েছে, ৩২ বছর বয়সী ওই রোগী বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। এক বিবৃতিতে জানানো হয়েছে, “মরক্কোর কর্তৃপক্ষ জরুরী কার্যক্রম সক্রিয় করেছে। পাশাপাশি একটি দ্রুত প্রতিক্রিয়া দলও মোতায়েন করেছে। তারা সংক্রান্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।”

মরক্কোর স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে রোগী মারাকেশের একটি বিশেষ চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে, উদ্বেগের কোনো কারণ নেই। এ ছাড়া রোগীর সংস্পর্শে আসা কারো শরীরে এখনও এমপক্সের উপসর্গ দেখা যায়নি।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন