সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক২৩ জুলাই ২০১৭১ মিনিট পড়া
ভোলাহাটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ভোলাহাট প্রতিনিধিঃ
ভোলাহাটে এসএনএসপি প্রকল্প-ডিডিসি ও উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, পিআইসি মেম্বর ও ট্যাগ অফিসার অংশ গ্রহণ করেন।

এ সময় প্রকল্প বিশেষজ্ঞ আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান লোকমান আলী, রেশমাতুল আরশ রেখা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মাষ্টার ট্রেইনার আবু জাফর ও ইঞ্জিনিয়ার মুনিমুল হক উপস্থিত ছিলেন।
স/শ