ভোলাহাট প্রতিনিধি
বাল্যবিয়ে ও মাদকমুক্ত প্রাথমিক শিক্ষার সার্বিক মান্নোয়ন ও প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসান। শনিবার বেলা ১১টায় প্রেসক্লাবে সাক্ষাৎকালে তিনি এই উপজেলায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি তাজাম্মুল হক আরাফাত, সাধারণ সম্পাদক গোলাম কবির, প্রচার সম্পাদক কায়সার আহমেদ।
অন্যান্য সদস্যের মধ্যে শাহ কবির, রুবেল আহমেদ, আব্দুল হামিদ, মহসিনুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ফিরোজ হাসান ক্লাবের সদস্যদের সমস্যাসহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

স/বি









