সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে বাল্যবিয়ে রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নিউজ ডেস্ক২৩ জুলাই ২০১৭১ মিনিট পড়া
ভোলাহাটে বাল্যবিয়ে রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

ভোলাহাট প্রতিনিধিঃ
ভোলাহাট উপজেলায় ৫দিন ব্যাপী মাধ্যমিক স্কুল পর্যায়ে বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউটেশন মিলনায়তনে এ ক্যাম্পোইন অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় লোকমান আলী ও রেশমাতুল আরশ রেখা।

উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এনামুল হক, রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউটেশনের সভাপতি অধ্যক্ষ মাসুদ রানা, প্রধান শিক্ষক সাদিকুল ইসলামসহ অন্যরা।

বক্তারা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বাল্য বিয়ের ক্ষতিকর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
তারা জানান, উপজেলা পরিষদের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় উপজেলার মোট ৫টি ভেনুতে ১হাজার ৮শত ৪৫জন মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বাল্যবিয়ে রোধের কুফল তুলে ধরে সচেতনা বৃদ্ধি করা হবে।
স/শ