সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক১৮ জুলাই ২০১৭১ মিনিট পড়া
ভোলাহাটে ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ভোলাহাট প্রতিনিধি:
ভোলাহাটে ডোবার পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর র্মমান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার বজরাটেক পীরানচক গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, পীরানচক গ্রামের ফিরোজ আলীর ছেলে আড়াই বছর বয়সের শিশু নাজমুল হক বেলা ১১টার সময় বাড়ি থেকে নিখোঁজ হয়। তাকে দেখতে না পেয়ে তার স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজা খোঁজি করেন। পরে দুপুর ১টার দিকে বাড়ীর পাশে বৃষ্টির পানিতে ভর্তি ডোবাতে ভাসমান অবস্থায় শিশুটিকে স্থানীয়রা দেখতে পায়। পরে শিশুটিকে উদ্ধার করে তার স্বজন ও স্থানীয়রা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই শিশুর মৃত্যূতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স/শ