সদ্য প্রকাশিত
০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

ভারতে জরুরি অবতরণ করল চট্টগ্রাম থেকে উড্ডয়ন করা ফ্লাইট

Silk City১৬ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
ভারতে জরুরি অবতরণ করল চট্টগ্রাম থেকে উড্ডয়ন করা ফ্লাইট

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চট্টগ্রাম থেকে উড্ডয়ন করা ওমানগামী একটি বিমান ভারতে জরুরি অবতরণ করেছে। গতকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) বিমানটি ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে।

বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওমানগামী সালাম এয়ারের একটি বিমান ভারতে জরুরি অবতরণ করেছে।

বিমানটিতে থাকা বাংলাদেশি এক যাত্রী অসুস্থ হওয়ায় এটি জরুরি অবতরণ করে।
নাগপুরের কিমস কিংসওয়ে হাসপাতালের মহাব্যবস্থাপক (যোগাযোগ) এজাজ শামি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদ খায়ের (৩৩) নামে এক যাত্রী মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েন। আকাশে তার দুবার খিঁচুনি ওঠে।

ফলে ফ্লাইট থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও জরুরি চিকিৎসায় সহায়তা চেয়ে অনুরোধ করা হয়।
এএনআই জানিয়েছে, নাগপুর বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে। এ সময় নাগপুর হাসপাতালের জরুরি বিভাগের কনসালট্যান্ট রুপেশ বোকাডের নেতৃত্বে একটি দল সেখানে যায়। তারা অসুস্থ যাত্রীকে হাসপাতালে নিয়ে যান।

জানা গেছে, অসুস্থ মোহাম্মদ খায়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ছাড়া তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

সূত্র: কালের কণ্ঠ