সাপাহার প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁর সাপাহারে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে গণস্বাক্ষর করছেন উপজেলা বিএনপি।
শনিবার সকাল থেকে নেতাকর্মীগণ উপজেলার বিভিন্ন গ্রামে অবস্থান নিয়ে কর্মীদের স্বাক্ষর সংগ্রহ করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম।

গণস্বাক্ষর এর সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুন নুর, যুবদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম প্রমূখ।
স/অ










