সদ্য প্রকাশিত
নওগাঁ

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে নওগাঁয় গন স্বাক্ষর

নিউজ ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে নওগাঁয় গন স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে নওগাঁয় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে নওগাঁয় গন স্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেছে জেলা বিএনপি। শনিবার বেলা ১২টায় কেড়ির মোড় বিএনপির দলীয় কর্যালয়ে এর উদ্বোধন করা হয়।

এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লেঃ কর্ণেল (অব.) আব্দুল লতিফ খান, জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সহ-সভাপতি কে,সি বদরুল আলম নয়ন চৌধূরী, যুগ্ম সম্পাদক আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, শফিউল আজম ওরফে ভিপি রানা, পৌর বিএনপির আহবায়ক নাছির উদ্দীন আহমেদ, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপি নেতা এ্যাডঃ রফিকুল আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারি কলিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গন স্বাক্ষর করেন।

স/অ