সদ্য প্রকাশিত
জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা 
আন্তর্জাতিক

বেঁচে আছেন লাদেনের ছেলে হামজা?

Silk City১৩ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
বেঁচে আছেন লাদেনের ছেলে হামজা?

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন এখনও বেঁচে আছেন বলে খবর চাউর হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিরর ইউএস’তে বলা হয়েছে, হামজা আত্মগোপনে থেকে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার নেতৃত্ব দিচ্ছেন। এক গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে এই প্রতিবেদনটা করা হয়েছি।

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি এলাকায় হামজা বিন লাদেন আত্মগোপনে আছেন। সেখান থেকে তিনি ভাই আবদুল্লাহ বিন লাদেনসহ আল-কায়েদার নেতৃত্ব দিচ্ছেন।

তালেবানবিরোধী সামরিক জোট দ্য ন্যাশনাল মোবিলাইজেশন ফ্রন্টের (এনএমএফ) দাবি,  হামজা বিন লাদেন আছেন আফগানিস্তানের পঞ্জশির প্রদেশের দারা আবদুল্লাহ খেল জেলায়। সেখানে সাড়ে চারশ’ জন আরব ও পাকিস্তানি তার নিরাপত্তা দিচ্ছেন। হামজা বিন লাদেনের নেতৃত্বে আল-কায়েদা আবার সংগঠিত হয়ে পশ্চিমা দেশগুলোর অবস্থান নিশানা করে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছে এনএমএফ।

যদিও আগে শোনা যাচ্ছিল ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের এক বিমান হামলায় হামজা বিন লাদেন নিহত হয়েছেন।

২০১১ সালের এপ্রিলে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। এরপর আল-কায়েদার প্রধানের দায়িত্ব পান আয়মান আল-জাওয়াহিরি। ২০২২ সালের জুলাই মাসে মার্কিন ড্রোন হামলায় জাওয়াহিরিও নিহত হন।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন